তরকারিতে ভুল করে ঝাল অনেক বেশি দেওয়া হয়ে গেলে কি করবেন?
দি নিউজ লায়নঃ
১। ঝাল কমানোর জন্য দুটি দারুণ উপাদান দুধ এবং টক দই। যে কোনো ধরনের ঝোল বা ভাজা তরকারিতে দুধ বা টক দই দিয়ে ১৫/২০ মিনিট আঁচে রাখুন। ঝাল একদম কমে আসবে।
২। খাবারটি যদি স্যুপ বা ঝোল জাতীয় কিছু হয়, তবে এতে আরও জল এবং কয়েক টুকরো আলু দিয়ে দিন। এতে ঝাল অনেকটাই কমে আসবে। আলু পরে তুলে ফেলতে পারেন, আবার খেতেও পারেন।
৩। যদি ফ্রাইড রাইস বা ন্যুডুলস জাতীয় কোনো খাবার হয়ে থাকে, তাহলে আরও রাইস বা নুডুলস সিদ্ধ করে এতে দিয়ে দিন। আবার মাংস বা সবজিও দিতে পারেন। এতেও ঝাল কমে আসবে।
.৪। ভাজার জন্য কোনো কিছু মেরিনেট করে এখন সেটায় ঝাল বেশি মনে হচ্ছে। জিনিসটা স্রেফ জলে ধুয়ে ফেলুন। মশলা যা ভেতরে যাওয়ার চলে গেছে, জলে ডুবালে ঝাল কমে আসবে। আবার যে ব্যাটারে ডুবিয়ে ভাজবেন, সেটায় ঝাল কম দিন। ব্যালান্স হয়ে যাবে।
৫। লেবুর রস ঝাল কমাতে সহায়ক। চাইলে খাবারে ঝাল কমাতে লেবুর রসও দিতে পারেন।
৬। যে কোনো ধরণের ঝোল বা ভাজা, বিরিয়ানি, রোস্ট, রেজালা ইত্যাদি খাবারে ঝাল কমাতে দিয়ে দিন বাদাম বাটা বা মালাই। ঝাল একেবারেই থাকবে না।
৭। চিনি যে কোনো ঝালকেই ব্যালান্স করে আনে। আর কিছু না থাকলে চিনিটাই ব্যবহার করুন!

Post a Comment