আমতা পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাইপ বসানোর কাজ শুরু - The News Lion

আমতা পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাইপ বসানোর কাজ শুরু

 


দি নিউজ লায়ন; জলস্বপ্ন প্রকল্পে আমতা ২ নং ব্লকে থলিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ টি মৌজায় পারিবারিক পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাইপ বসানোর কাজ শুরু করল রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। দপ্তর সূত্রে খবর থলিয়া গ্রাম পঞ্চায়েতের হাতে ভাতেগড়ী,সেহাগড়ী, ধাইপুর ও মইনান মৌজায় পাইপলাইন বসানো হবে। ৪ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ের এই প্রকল্পে ইতিমধ্যে দুটি গভীর নলকূপ ছাড়াও একটি ৪.৫০ লক্ষ লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি ৪ টি মৌজায় ১৯.৫০ কিলোমিটার পাইপ লাইন বসানো হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গেলে এইসব এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু হয়ে যাবে। এর ফলে ৪ টি মৌজার ১১ হাজার মানুষ উপকৃত হবেন।


বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দেওয়া প্রসঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান মুখ্যমন্ত্রীর স্বপ্নের জলস্বপ্ন প্রকল্পে প্রতিটি মানুষের কাছে দ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। তিনি জানান আমতায় ৪ টি মৌজায় পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে গেলে ওইসব এলাকার মানুষের পানীয় জলের সমস্যা দূর হবে।


নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া প্রসঙ্গে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান আমতা বিধানসভার ১৮ টি অঞ্চলের মধ্যে ৭ টি অঞ্চলে ইতিমধ্যে পানীয় জল পৌঁছে গেছে। ২ টি অঞ্চলে কাজ চলছে। আগামী বছরের মধ্যে বাকি ৯ টি অঞ্চলের অধিকাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.