অক্সিজেন সংকটে ৬৩ জন কোভিড রোগীর মৃত্যু - The News Lion

অক্সিজেন সংকটে ৬৩ জন কোভিড রোগীর মৃত্যু

 


দি নিউজ লায়ন;  ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়াজুড়ে করোনার সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। আর এই অক্সিজেন সংকটের জেরে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে সম্প্রতি  ৬৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহান্তে ইয়গ্যাকারতা শহরের ড. সারদজিতো জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সংকট দূর করার জন্য অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। কিন্তু, তাতেও বাঁচানো যায়নি ৬৩ জন কোভিড রোগীর প্রাণ। 


   ড. সারদজিতো হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত গতকাল রোববার এক বিবৃতিতে  বলেন, ‘ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করা হয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.