কী ধরনের পর্ন দেখতে পছন্দ করে মেয়েরা?
দি নিউজ লায়নঃ আন্তর্জাতিক এক পর্ন সাইট সম্প্রতি সমীক্ষা চালিয়ে দেখেছে, তাদের প্রতি দশজন গ্রাহকের মধ্যে অন্তত তিনজন মহিলা। ১৭ থেকে ৫৭, নানা বয়সের মহিলাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন ছেলেরাও যেমন নানা ধারার পর্ন দেখতে ভালবাসে, মেয়েরাও তেমনই। পরিস্থিতি, বয়স, অভিজ্ঞায় প্রেক্ষিতের সঙ্গে বদলে যায় পছন্দ। কখনও বন্ডেজ দেখতে ভাল লাগে তো কখনও অ্যানিমেশনেই মন যায়। কোনও সময়ে জাপানের পর্ন বেশি দেখা হয়, তো কোনও বয়সে ভারতীয়। তবে মহিলাদের চাহিদার ধরনে একটি মিল হল তারা যৌনচাহিদা যেখানে গুরুত্ব পাবে, তা-ই তুলনায় বেশি জনপ্রিয়।
দেশ-বিদেশের বিভিন্ন সমীক্ষায় এ কথা উঠে এসেছে। এ শহরের মেয়েদের সঙ্গে কথা বলেও তেমনই জানা যাচ্ছে। এমন কিছু দেখতে হবে, যেখানে তার ইচ্ছা মূল্য পায়। এক সময়ে পর্ন ছবি বানানো হত মূলত পুরুষ দর্শকের কথা মাথায় রেখে। পুরুষ মানেই মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পছন্দ করবে, সে কথাও ধরে নেওয়া হত। ফলে মহিলারা থাকত সে সব ছবিতে ছাহিদার বস্তু হিসাবে। এক অর্থে পণ্য।
তবে সময়ের সঙ্গে সবেতেই কিছু বদল এসেছে। পর্নও তার বাইরে নয়। মহিলা গ্রাহক যত বাড়ছে, তত তাদের পছন্দের দিকে নজরও দেওয়া হচ্ছে। আবার মহিলাদের পছন্দে গুরুত্ব দিয়ে নতুন ধরনের ভিডিয়ো তৈরি হওয়ায় বাড়ছে গ্রাহকের সংখ্যাও। সম্প্রতি এক পর্ন সাইটের তরফে জানানো হয়েছে, সমকামী নারীদের যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ভিডিয়ো সবচেয়ে বেশি দেখেন তাদের মহিলা গ্রাহকেরা। তাই সে ধরনের ভিডিয়োর জোগান বাড়ানোর চেষ্টা হচ্ছে।
এক সময়ে ধারণা ছিল মহিলাদের দেখাতে হলে চালাতে হবে ‘সফ্ট পর্ন’। কিন্তু মহিলাদের যৌন-কল্পনা কেন্দ্র করে ‘হার্ডকোর পর্ন’-ও তৈরি হয়। ফলে যৌনসঙ্গমের ভিডিয়োয় আলগা ভালবাসার গন্ধ থাকা এখন আর প্রধান দাবি নয় মহিলাদের ক্ষেত্রেও। বরং বিডিএসএম দেখতেও দিব্যি ভাল লাগে একদল মহিলার।

Post a Comment