কর্মস্থল থেকে বাড়ীতে ফিরেই স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর
দি নিউজ লায়নঃ কর্মস্থল থেকে বাড়ীতে ফিরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যাক্তি। ঘটনায় ওই যুবককে আটক করেছে পুরুলিয়ার রথুনাথপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, বুধবার সকালে রঘুনাথপুর থানার বাবুগ্রাম গ্রামের অদূরে একটি পুকুর পাড় থেকে অচৈতন্য অবস্থায় স্বামী,স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরে স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতার উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে এলে কল্পনাকে কুম্ভকার(৪৮) কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী সুধাংশু কুম্ভকার(৫৫)। তাদের বাড়ী ওই গ্রামেই। এদিন সুধাংশু বাবু দাবি করেন, দীর্ঘদিন যাবত কর্মসূত্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে তারাপীঠে থাকতেন। তিনি লকডাউনকে আর্থিক সমস্যায় ভুগছিলেন। সেখানে সচিত্র পরিচয় পত্র না থাকায় সমস্যা পড়তে হচ্ছিল। এমনকি করোনা ভ্যাকসিন পাননি বলে তিনি দাবি করেন।
এদিন সকালে পারিবারিক অনটনের কারণে নিজের স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বলে ওই যুবক দাবি করেন। তবে এদিনের এই ঘটনায় সুধাংশু বাবুকে আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ। এই ঘটনার পিছনে আর্থিক অনটনের কারন র্য়েছে নাকি হত্যা করা হয়েছে তা ক্ষতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ। এদিন মৃতদেহটির ময়না তদন্ত হয় পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালে।

Post a Comment