মার্চের মধ্যেই চালু হতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লগ
দি নিউজ লায়নঃ মার্চের মধ্যেই চালু হতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লগ। প্ল্যাস্টিক সার্জারি, ডায়ালোসিস সহ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার চালু হতে চলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার জনস্বাস্থ্য আধিকারীক ডাঃ সুশান্ত রায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহুদিন যাবৎ ধরে চলা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ব্লগ নির্মাণ কাজ পর্যবেক্ষন করেন। আগস্টের সীমারেখা থাকলেও পিএমএসওয়াই প্রধানমন্ত্রী ফান্ড আসতে দেরী হওয়ায় এই কাজ কিছুটা পিছিয়ে পড়ে।
যার জেরে আগামী বছরের মার্চকে টার্গেট স্থির করে এগোচ্ছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরীর কাজ। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রুগী কল্যাণ সমিতির বৈঠকের পর জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায় জানান রাজ্য সরকারের কাজ গুলো দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। ৮০শতাংশ ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সর্বধিক আটমাসের মধ্যে এটি সম্পন্ন করা হবে। প্রয়োজনে আরও এক দুমাস আগে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এরপর চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনের কাজ হবে। রাজ্যের তরফে বিদ্যুৎ ও আন্ডার গ্রাউন্ড জল সরবরাহের যাবতীয় কাজ করা হচ্ছে। এই নতুন সুপার স্পেশালিটি হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এমআরআই, ল্যাবরেটরি, সিটি স্ক্যান, মাইনর ওটি থাকবে। প্রথম তলে ২১টি ওপিডি করা হচ্ছে, থাকবে ওটি, ১০শয্যার আইসিসিইউ, ২০শয্যার ইউরোলজি ওয়ার্ড ও স্নায়ু বিভাগ থাকছে। দ্বিতীয় তলায় থাকবে ২০শয্যার নিউরোলজি, ২২শয্যার নিউরো সার্জারি। এই তলেই অত্যাধুনিক প্ল্যাস্টিক সার্জারি ওয়ার্ড তৈরি হতে চলেছে, ২০ শয্যা বিশিষ্ট এই ওয়ার্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিটিভিএস এর পৃথক ট্রিটমেন্ট রুম করা হবে। সুপার স্পেশালিটির তৃতীয় তলে থাকবে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য ২২শয্যার পেডিয়াট্রিক সার্জারি, ১৫শয্যার কার্ডিওলজি, ১৫ শয্যার ডায়ালোসিস, নেফ্রোলজি, ক্রিটিক্যাল শয্যা। চতুর্থ তলে চিকিৎসকদের কক্ষ তৈরি হচ্ছে তার সঙ্গে লাগোয়া ক্রিটিক্যাল রুম থাকছে একইসঙ্গে ক্যাথিডল, আইসিসিইউ ওয়ার্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্প নির্মাণ খরচের বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লগের প্রকল্প ইনচার্জ এসকে ভটনাগর জানান এই প্রকল্প বাবদ বরাদ্দ করা হয়েছে ১৫০কোটি টাকা। ৭৫কোটি টাকার ভবন নির্মাণ সহ সিভিল ওয়ার্ক রয়েছে। ৫০কোটি টাকা চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি বাবদ ধার্য করা হয়েছে। তিনি বলেন সব ঠিক চললে মার্চের মধ্যেই কাজ শেষ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতেসুপার স্পেশ্যালিটি ব্লগটি হস্তান্তর করা হবে।

Post a Comment