রেলের করোনা টিকাকরণ কর্মসূচি ঘিরে ব্যাপক গন্ডগোল - The News Lion

রেলের করোনা টিকাকরণ কর্মসূচি ঘিরে ব্যাপক গন্ডগোল

 


দি নিউজ লায়নঃ   কে আগে করোনার ভ্যাকসিন পাবে!স্টেশন মাস্টার, আরপিএফ স্টাফ, জিআরপি স্টাফ নাকি সাধারণ রেল কর্মীদের পরিবার- এই নিয়ে তুলকালাম বাঁধলো নদীয়ার শান্তিপুর স্টেশনে রেলের বিশেষ টিকাকরণ কর্মসূচি ঘিরে। বেশ কয়েক মাস ধরে রেল কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার কর্মসূচি নিয়েছে পূর্ব রেল বিভিন্ন স্টেশনে রেলের 'আরোগ্য' নামের বিশেষ ভ্যাকসিন ট্রেন পৌঁছে যাচ্ছে এবং রেল কর্মীদের এবং তাদের পরিবারকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু মঙ্গলবার গোল বাঁধে শান্তিপুর স্টেশনে।


 অভিযোগ রেলের বিশেষ ভ্যাকসিন ট্রেন শান্তিপুর স্টেশনে পৌঁছানোর মাত্র তার ওপর কার্যত হুমড়ি খেয়ে পড়েন কয়েকশো রেলকর্মী এবং তাদের পরিবার তার মধ্যে যেমন বিভিন্ন স্টেশন মাস্টার রয়েছেন তেমনই রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ এবং জিআরপি স্টাফেরা রয়েছেন এছাড়া সাধারণ রেলকর্মীরা তো রয়েছেনই শান্তিপুর ষ্টেশনে অশান্তি বেঁধে যায় যাদের টিকাকরণ কর্মসূচি সুষ্ঠুভাবে পালন এর দায়িত্ব ছিল তারাই টিকা নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়েন। সীমিত সংখ্যক টিকা থাকায় কাকে আগে টিকা দেওয়া হবে সেই নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক গন্ডগোল এমনকি দফায় দফায় হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায় বেশ কয়েকজন অল্পবিস্তর জখম হয়। 


বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এদিন এর অশান্তির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি রেলের আধিকারিকরা। রেল কর্মীদের অভিযোগ কোনরকম ব্যবস্থাপনা ছাড়াই টিকাকরণ কর্মসূচি করা হচ্ছিল সীমিতসংখ্যক টিকা নিয়ে এসে এই কর্মসূচির কোন মানেই ছিল না এ ব্যাপারে আগাম কোন কিছু তাদের জানানো হয়নি কতজনকে টিকা দেওয়া হবে তা স্পষ্ট করে না জানানোয় এই বিপত্তি শুরু হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.