জমি রেজিস্ট্রি অফিসে "" দিদিগিরি""র অভিযোগ
দি নিউজ লায়নঃ জমি রেজিস্ট্রি করতে এসে দুর্গাপুর সিটি সেন্টারে জমি রেজিস্ট্রি অফিসে "" দিদিগিরি""র অভিযোগ বহিষ্কৃত সিপিআই(এম)নেতার স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে।তাদের হাতে হেনস্তার শিকার হলেন দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবী ও তার আত্মীয়রা।
দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবী দিপাঞ্জলি মাঝির অভিযোগ তার পরিবারের একটি জমি রেজিস্ট্রি করতে এসে যখন রেজিস্ট্রি অফিসে তাদের নাম ডাকা হয় সেই সময় রেজিস্ট্রি অফিসে কয়েকজন রাস্তা আটকে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রাস্তা থেকে সরার কথা বলায় তাকে বহিষ্কৃত সিপিআই(এম)নেতা রক্তিম চৌধুরীর স্ত্রী তন্দ্রানী চৌধুরী এবং তন্দ্রানী দেবীর মা শ্রাবনী ঘোষসহ চারজন মিলে মারধর করে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীরা। দুর্গাপুর থানার পুলিশ ওই বহিষ্কৃত সিপিআই(এম) নেতার স্ত্রী সহ তিন জনকে আটক করে নিয়ে যায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীরা দোষী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবীরা।

Post a Comment