শান্তিপুরে মা ক্যান্টিন" চালু - The News Lion

শান্তিপুরে মা ক্যান্টিন" চালু

 


দি নিউজ লায়নঃ   করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে দিশাহীন পরিবারের পাশে এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুহৃদয় মানুষ। শুকনো খাদ্য বা দুপুরের মধ্যাহ্ন ভোজ তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন তারা। এবার সরকারিভাবে মা ক্যান্টিন চালু হচ্ছে বিভিন্ন পৌরসভায়। ইতিমধ্যে নদীয়া জেলার বিরনগর রানাঘাট কল্যাণী পৌরসভায় চালু হয়ে গেছে,আজ শুরু হলো শান্তিপুরে। 


মহকুমা শাসক রানা কর্মকার, বিডিও প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর পৌরসভার বর্তমান প্রশাসক তাপস কুমার বিশ্বাস,শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড তারক বর্মন, শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং প্রাক্তন কাউন্সিলাররা প্রত্যেকেই উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে।


 পৌরসভা সূত্রে জানা যায় সকাল ন'টা থেকে শুরু করে দুপুর একটার মধ্যে, প্রায় 300 জনের মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে, যার মধ্যে চারজন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য দের দেওয়া কুপন অনুযায়ী তা সংগ্রহ করতে হবে। খুব অল্পসংখ্যক হলেও হঠাৎ আগন্তুক পথচলতি দুস্থ বা ভবঘুরেদের মধ্যাহ্নভোজের ব্যবস্থাও আছে।‌ মুখ্যমন্ত্রীর ঘোষিত বনসৃজন সপ্তাহ চলার কারণে আগামী শনিবার শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চারা গাছ বিতরণ অনুষ্ঠানে উক্ত সকলেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.