ঝাড়গ্রামে ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন - The News Lion

ঝাড়গ্রামে ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার প্রথম ও দ্বিতীয়  ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু সেই ভ্যাকসিন পেতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিন ভোর থেকে এসে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। তাতেও এক দুদিন ঘুরে যেতে হচ্ছে অনেককে। তাই সূর্যের আলো ফোটার আগে ঝাড়গ্রাম পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে  ইট পাথর দিয়ে উপস্থিত রয়েছে বলে চিহ্নিতকরণের জন্য রাখা হয়েছে। 


কেউ কেউ আবার খবরের কাগজ,বাজারের ব্যাগ দিয়ে রেখেছে লাইনে রয়েছে বলে । প্রতিদিন ১০০ জনের বেশি ভ্যাকসিন দেওয়া হয় না। কেবল মাত্র ১০০ জন কেই ভ্যাকসিন দেওয়া হয়। তাই লাইন দিয়ে  ভোর থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়াতে  হয়।তার জন্য ভোর থেকেই সমস্ত কাজ ফেলে রেখে মহিলাদের শামিল হতে হয়েছে। তাতেও শান্তি নেই। প্রতিদিন মানুষ ঘুরে যাচ্ছে ভ্যাকসিন না পেয়ে। যার ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। 


সবাই চাইছে করোনার ভ্যাকসিন নিতে ।কিন্তু পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেও সবাই ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কবে ভ্যাকসিন সমস্যার সমাধান হবে তা কারো জানা নেই। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ভ্যাকসিন নিয়ে কোনো মন্তব্য করতে চায় নি। যার ফলে  ভ্যাকসিন নিয়ে সমস্যা দেখা দিয়েছে ঝাড়গ্রাম পৌরসভা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.