প্রেমিকার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন - The News Lion

প্রেমিকার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন

 


দি নিউজ লায়নঃ  প্রতিভাবান হওয়া সত্ত্বেও বলিউডে তেমন প্রভাব ফেলতে পারেননি। পারিবারিক নাম, ডাক সবই ছিলো, ছিলো অঢেল সম্পত্তিও। নিজের অভিনীত ‘দেব ডি’ ছবির মতো বাস্তবেও এক অভিনেত্রীর প্রেমে পড়ে ‘দেবদাস’ হয়েই রয়ে গেলেন। তিনি দেওল পরিবারের ছোট ছেলে অভয়। ধর্মেন্দ্র, সানি, ববির মতো অভিনয়ে অভয়ও অত্যন্ত পারদর্শী।   সেই ছবির পর স্পষ্টবক্তা অভয়ের ক্যারিয়ার আরও তলানিতে যেতে শুরু করেছিল। 


কারণ ওই ছবির পর তিনি এমন কিছু কথা বলেছিলেন যার ফলে অনিল কাপুরের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়।বক্স অফিসে হাতেগোনা কয়েকটি সফল ছবি দিয়ে তার দক্ষতা পরিমাপ করাটা ঠিক নয় বলেই মনে করেন সিনেবোদ্ধারা। তিনি দেওল পরিবারের ছোট ছেলে অভয়। ধর্মেন্দ্র, সানি, ববির মতো অভিনয়ে অভয়ও অত্যন্ত পারদর্শী। ২০১০ সালে সোনম কাপুরের সঙ্গে ‘আয়শা’ ছবি করেছিলেন।


  এরপর অভিনয় ছেড়ে প্রযোজনার দিকে ঝুঁকতে শুরু করেন অভয়। নিজের একটি প্রযোজনা সংস্থাও খুলে ফেলেন। অভয় জানতেন না ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় আসা তখনও বাকি ছিল। পরিচয়ের পর খুব অল্প সময়ের মধ্যেই অভয়ের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন প্রীতি। প্রীতিকে প্রথম ছবি অভয়ই দিয়েছিলেন। তার প্রযোজনা সংস্থার ‘ওয়ান বাই টু’ ছবি দিয়ে ২০১৪ সালে প্রীতির অভিষেক হয়।  এই ছবির বাজেট ছিল আট কোটি টাকা। প্রেমিকার অভিষেকের জন্য মুম্বাইয়ের জুহুর ফ্ল্যাট বন্ধক রেখে চার কোটি টাকা ছবির জন্য দিয়েছিলেন অভয়। 


বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। নিজের সমস্ত সঞ্চয় এই ছবি করতে গিয়েই খুইয়ে ফেলেছিলেন অভয়। অথচ যাকে লঞ্চ করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি।  এর দু’বছরের মাথায় অভয়-প্রীতির বিচ্ছেদ হয়ে যায়। তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। চেনা ক্যারিয়ারে হোঁচট খেয়েছেন বার বার। তারপরও হাল ছাড়েননি। তাই কোনও বড় ব্যানারের ছাতার তলায় না থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছেন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.