এবার জাল কেরোসিনের হদিশ - The News Lion

এবার জাল কেরোসিনের হদিশ

 


দি নিউজ লায়নঃ  এবার জাল কেরোসিনের হদিশ মিলল সোনারপুরে। নীল কেরোসিনে কেমিক্যাল পাউডার মিশিয়ে সাদা কেরোসিন বিক্রি করা হত। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ধামাইতলা এলাকায় তল্লাশি চালিয়ে বিক্রি করার আগেই ১২০০ লিটার ভেজাল তেল উদ্ধার করল।




 উদ্ধার হয়েছে একটি বোলেরো গাড়ি, ৭ কেজি কেমিক্যাল পাউডার, নগদ ৮ হাজার টাকা। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম পল্লব নস্কর। বাড়ি বিষ্ণুপুর থানার রঘুনাথপুরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দাদু বিষ্ণুপুর থানা এলাকায় সরকারি রেশন ডিলার। 


সেখান থেকে নীল কেরোসিন সংগ্রহ করে তা সাদা করে চড়া দামে বিক্রি করা হত বাজারে। সরকারি ভাবে যে কেরোসিন তেল রেশনের মাধ্যমে বিক্রি হয় তা নীল হয়। তা খোলা বাজারে বিক্রি করা বেআইনি। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.