বাড়িতে সহজে ক্রিমি নবাবি রোস্ট তৈরি করবেন যেভাবে
দি নিউজ লায়নঃ
উপকরণ
দুই পিস মেরিনেট করা মুরগির মাংস
দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
এক চা চামচ আদা বাটা
এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা
এক টেবিল চামচ জিরে বাটা
সামান্য পরিমাণ জল
স্বাদমতো নুন
দুটি তেজপাতা
দুটি দারুচিনি
তিন টেবিল চামচ রোস্ট মসলা
আধ কাপ টক দই
চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম
সামান্য পরিমাণ চিনি
তিন টেবিল চামচ তরল দুধ
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এতে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে হাল্কা ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে একে একে পেঁয়াজকুচি, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর মশলা কষানো হয়ে গেলে তাতে প্রিমান মতো নুন, তেজপাতা, দারুচিনি, রোস্ট মশলা ২-৩ চামচ দি য়ে আবার অল্প করে কষিয়ে নিন।
এরপর তাতে দিন টক দই। টক দই দিয়ে এক দুই নারা দিয়ে তাতে দিয়ে দিন চিকেন। এরপর অল্প নাড়া দিয়ে ফ্রেশ ক্রিম, অল্প চিনি, অল্প দুধ দিয়ে ২-৩ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। এরপর ঢাকনা সরিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিমি নবাবি রোস্ট।

Post a Comment