তৃণমূল নেতা অসীম দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 - The News Lion

তৃণমূল নেতা অসীম দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2

  


দি নিউজ লায়নঃ   মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস হত্যাকাণ্ডে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হল সাবুল শেখ এবং সামু শেখ। অভিযুক্তরা যথাক্রমে কল্যাণপুর এবং কোটালঘোষ এলাকার বাসিন্দা। একটানা জেরার পর দোষ কবুল করে দু’জনে। তারপরই গ্রেপ্তার করা হয় তাদের। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, খুনে দু’জনের ভূমিকাই বা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগে বাড়ি ফেরার পথে গুলি বিদ্ধ হয়ে খুন হন ওই তৃনমূল নেতা। 


ধৃতদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আরো জেরা করতে চায়। বুধবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে দুই অভিযুক্ত। তৃণমূলের অভিযোগ যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বিজেপি সমর্থক বিধানসভা ভোটে তারা বিজেপির হয়ে কাজ করেছিল শুধু এরা নয় গোটা ঘটনার পেছনে আরও অনেক বড় মাথা রয়েছে জেলার একাধিক বিজেপি নেতা এই ঘটনার সঙ্গে জড়িত। 


বিধানসভা ভোটে দলে থেকে অনেকে তৃণমূল বিরোধী কাজ করেছিলেন বিজেপিকে প্রকারান্তরে সাহায্য করেছিলেন এদেরকে চিহ্নিত করা হয়েছে গোটা ঘটনার পেছনে এদের কারুর হাত থাকতে পারে বিজেপির সঙ্গে মিলে এরাও ষড়যন্ত্র করতে পারে তাই পুলিশ যাদের ধরছে তাদের জিজ্ঞাসাবাদ করে আসল মাথা কারা তাদের সন্ধান করুক এবং তাদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.