লাইনচ্যুত আপ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস - The News Lion

লাইনচ্যুত আপ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস

 


দি নিউজ লায়ন; বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস। যদিও কোনো হতাহতের হননি বলে রেল সূত্রে জানা যায়। সোমবার সকাল ১০টা ৪৫ নাগাদ বর্ধমান স্টেশনে ঢুকছিল আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। 


আচমকাই ট্রেনটির গার্ড এবং মালপত্রের জন্য সংরক্ষিত কামরাটি লাইনচ্যুত হয়ে যায়। স্টেশনে ঢোকার সময় গাড়িটির গতিবেগ কম থাকায় বড়সড়ো দুঃঘটনা ঘটে নি বলে প্রাথমিক ভাবে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। বর্ধমান স্টেশনের এক আধিকারিক সূত্রে খবর ট্রেন টি বর্ধমান স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ঢুকছিল। সেই সময় ট্রেনের চাকা লাইন চ্যুত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.