গড়বেতায় তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি সভা
দি নিউজ লায়নঃ ,সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধাদিকা এলাকায় একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয় ।ওই প্রস্তুতি সভায় গড়বেতা এক ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।ওই সভায় বক্তব্য রাখেন গড়বেতার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।
একুশে জুলাই এর প্রস্তুতি সভায় বিধায়ক উত্তরা সিংহ হাজরা দলীয় নেতৃত্ব ও কর্মীদের বলেন প্রতিটি এলাকায় দলীয় পতাকা টাঙাতে হবে। প্রতিটি বুথে শহীদ বেদী করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে হবে। সেই সঙ্গে একুশে জুলাই বুধবার বেলা দুটোর সময় ভার্চুয়ালি সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যাতে সকলেই শুনতে পারেন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
তিনি বলেন একুশে জুলাই মানে আবেগ, একুশে জুলাই মানে ভালোবাসা, একুশে জুলাই মানে আন্দোলন, একুশে জুলাই মানে নতুন কিছু ভাবনা ,একুশে জুলাই মানে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নে কাজ করা ।তাই তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে যে কর্মসূচির আয়োজন করেছে সেই কর্মসূচিকে সফল করে তোলার জন্য তিনি দলীয় কর্মীদের কাছে আহ্বান জানান।
সেই সঙ্গে তিনি বলেন একুশে জুলাই সকলকেই শপথ গ্রহণ করতে হবে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করার। যারা দেশটাকে বিক্রি করে দিতে যাচ্ছে যারা দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সেই বিজেপিকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সকলকে তিনি শপথ গ্রহণ করার আহ্বান জানান।

Post a Comment