তাঁতিগাছি মোড়ে 10 চাকার বালি বোঝাই লরি পিষে দিলো স্কুটি চালককে - The News Lion

তাঁতিগাছি মোড়ে 10 চাকার বালি বোঝাই লরি পিষে দিলো স্কুটি চালককে

 


দি নিউজ লায়নঃ   নদীয়ার চাকদহ থানার রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিগাছি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে বিকাল চারটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ভদ্রলোক  স্কুটি চালিয়ে শিমুরালি মোড়ের দিকে চাকদার   দিকে ফিরছিলেন! প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎই পেছন থেকে আসা 10 চাকার বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে সজোরে। ঘটনাস্থলে বাঁ চাকার তলায় পড়ে সাথে সাথে মৃত্যু হয় ওই আপাতত অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ভদ্রলোকের।


এলাকাবাসীর উদ্যোগে লরিটি ধরা সম্ভব হলেও, চালক পলাতক! ঘটনাস্থলে এসে পৌঁছায় চাকদা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায় ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ওই মৃতদেহটিকে এবং দেহ শনাক্তকরণের জন্য, ওই স্কুটির নাম্বার দিয়ে, নাম ঠিকানা জানার চেষ্টা করছে চাকদহ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.