উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
দি নিউজ লায়নঃ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতিতে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি। এই অভিযোগে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া কল্যাণব্রত সংঘ উচ্চ বিদ্যালয় এবং তেহট্ট উচ্চ বিদ্যালয়ে। অবিলম্বে তাদের পাস করাতে হবে এই দাবিতে বিদ্যালয়ের গেটে তালা আটকে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র-ছাত্রীরা। সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ চলে বলে স্থানীয় সূত্রে খবর। এদিন উলুবেড়িয়ার পাশাপাশি একই দাবিতে বাউড়িয়া খাজুড়ি উচ্চ বিদ্যালয়েও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
প্রতিবাদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। শুক্রবার বিদ্যালয়গুলি থেকে মার্কশিট দেওয়া শুরু হতেই দেখা যায় কল্যাণব্রত উচ্চ বিদ্যালয়ের ১১১ জন ছাত্র ছাত্রীর মধ্যে পাশ করেছে মাত্র ৪৭ জন। অন্যদিকে তেহট্ট উচ্চ বিদ্যালয়ের ৮৬ জনের মধ্যে ৩৭ জন পাশ করেছে। পাশাপাশি খাজুড়ি বিদ্যালয়ে ১২৭ জনের মধ্যে পাশ করেছে ৭৫ জন। এদিকে শুক্রবার সকালে রেজাল্ট জানতে পারার পর ক্ষোভে ফেটে পড়ে অকৃতকার্য ছাত্রছাত্রীরা।
তাদের অভিযোগ বিদ্যালয় থেকে একাদশ শ্রেণির পরীক্ষায় নম্বর কম দেওয়ার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট ও কম নম্বর দেওয়া হয়েছে। সেই কারণেই তারা ফেল করেছে। মাধ্যমিক পরীক্ষায় সকলে পাশ করলেও কেন তারা অকৃতকার্য হলো এই নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রছাত্রীরা। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয় প্রধান শিক্ষকরা। তাদের বক্তব্য পর্ষদের নির্দেশমতো ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণীর অল পাঠানো হয়েছে। যদি ছাত্রছাত্রীরা চায় তাহলে খাতা রিভিউ করতে পারে।
এই বিষয়ে জেলার অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক বনমালী জানা জানান এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কোন ভুল নেই। আগামী সোমবার ছাত্র-ছাত্রীদের অভিভাবকের নিয়ে আমার দপ্তরে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে।

Post a Comment