চাঁদড়ায় হাতির পালের তান্ডব
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার লালগড় এর ঝিটকার জঙ্গল থেকে ১৩ টি হাতির পাল সোমবার ভোরে ঢুকে পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও মনিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় । এদিন হাতির পাল টি পলাশিয়া গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়ে ৬ টি মাটির বাড়ি ভেঙে দেয়। সেই সঙ্গে ওই গ্রাম জুড়ে প্রকাশ্য দিবালোকে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে পলাসিয়া গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।
গ্রামবাসীরা বিষয় টি বন দফতর কে জানিয়েছেন। ওই গ্রামে তাণ্ডব চালানোর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতির দলটি এনায়েতপুর এলাকায় মাঠে গিয়ে বীজ তোলা পায়ে মাড়িয়ে খেয়ে নষ্ট করে দেয়। সেই সঙ্গে সদ্য রোপন করা আমনধান চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায় হাতির দলটি।যার ফলে আমন ধান চাষ এর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা।
যার ফলে চাষের মরশুমে হাতির পালের তান্ডবে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। যেভাবে হাতির পাল ওই এলাকায় এসে তাণ্ডব শুরু করেছে তার ফলে হাতির হামলার আশঙ্কার পাশাপাশি ব্যাপক চাষের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা । বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ঘর বাড়ির ও ফসলের হাতি ক্ষতি করেছে বিষয়টি খতিয়ে দেখে বনদপ্তর এর পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment