অলিম্পিকের আর্চারি বিভাগে দক্ষিণ কোরিয়ার হ্যাটট্রিক স্বর্ণ জয় - The News Lion

অলিম্পিকের আর্চারি বিভাগে দক্ষিণ কোরিয়ার হ্যাটট্রিক স্বর্ণ জয়

 


দি নিউজ লায়নঃ টোকিও অলিম্পিকের আর্চারি বিভাগে এখন পর্যন্ত তিনটি ইভেন্ট শেষ হয়েছে। তিনটিতেই স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। প্রথমে মিশ্র দলগত ইভেন্টে জয় পেয়েছে। এরপর মেয়েদের দলগত ইভেন্টে জয় এবং পুরুষ দলীয় বিভাগের স্বর্ণও ঘরে তুলেছে দক্ষিণ কোরিয়া। 


সোমবার চাইনিজ তাইপেরে বিপরুদ্ধে পুরুষ দলগত বিভাগের ফাইনালে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। এই লড়াইয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক জাপান। ব্রোঞ্জ জিতেছে তারা। আর রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চাইনিজ তাইপকে।  


 এর আগে আর্চারিতে মেয়েদের দলগত ইভেন্টে রাশিয়াকে (আরওসি) ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে স্বর্ণ জেতে দক্ষিণ কোরিয়া। এ ছাড়া গত শনিবার মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে হারায় ৫-৩ ব্যবধানে দক্ষিণ কোরিয়া।  এখনো দুটি ইভেন্ট বাকি আছে। দুটিই ব্যক্তিগত ইভেন্টের খেলা। একটি পুরুষদের ব্যক্তিগত। অন্যটি নারীদের ব্যক্তিগত। দুটিতে আছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.