ট্রেনের ধাক্কায় মৃত এক যুবক - The News Lion

ট্রেনের ধাক্কায় মৃত এক যুবক

 


দি নিউজ লায়নঃ কানে হেডফোন লাগিয়ে রেল ট্রাকের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে  শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর ও মল্লিকপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায়। স্থানীয় বাসিন্দারা গুরতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 


প্রত্যক্ষদর্শীরা বলেন, আপ লাইনে রেল ট্রাকের উপর দিয়ে ওই যুবক কানে হেডফোন দিয়ে হাঁটছিল। তাঁকে বারবার ট্রেনের চালক হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করলেও সে শুনতে পায়নি। যুবকের নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ । বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.