গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ
দি নিউজ লায়নঃ সম্পত্তি দখলের প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ভাসুরের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর বাম হাতের আঙ্গুল কেটে গিয়েছে বলে জানিয়েছে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। আক্রান্তের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিনগর এলাকায়।
এই ঘটনায় আক্রান্ত গৃহবধূর পরিবার অভিযুক্ত ভাসুর সাফরু শেখের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আক্রান্ত গৃহবধূর নাম রুমেরা বিবি (৪৬)। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, তাদের বাড়ির পাশেই একটি জায়গা দখল নিতে আসে তার ভাসুর সাফুরু সেখ।
প্রতিবাদ করায় ওই গৃহবধূকে এবং তার স্বামীকে মারধর করা হয়। হামলা চালানোর সময় অভিযুক্ত ভাসুর হাঁসুয়া দিয়ে তার বাম হাতে কোপ মারে। তাতেই তিনি গুরুতর জখম হন। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি অভিযুক্তের চালানো হচ্ছে।

Post a Comment