নয়াগ্রামে মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য - The News Lion

নয়াগ্রামে মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার কলমাপুকুরিয়ার বেনাচারিয়া জঙ্গলে বুধবার এক মহিলার অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার দুপুরে বেনাচারিয়া জঙ্গলের মাঝখানে কয়েকটি চাষির চাষের জমির পাশে  ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।মৃত মহিলার নাম মুনু প্রামাণিক,বয়স ৬৫ ,বাড়ি কলমাপুকুরিয়ার লোধাপাড়াতে।


তবে মৃত মহিলার বাড়ির লোকের দাবি,  হাতির হানা থেকে ফসল বাঁচাতে চাষিদের মাঠে বিদ্যুৎ বাহি তার ঘিরা ছিল।যাতে আটকে মৃত্যু হয়েছে মুনু প্রামাণিকের। মহিলার বাড়ির লোকের কথা অনুযায়ী,এদিন মুনু দেবি বাড়ি থেকে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে এসেছিলেন। সেই সময় জল তেষ্টা পেলে পাশের জমিতে থাকা পাম্পে জল খেতে গিয়ে জমির চারিধারে ঘিরা বিদ্যুৎ বাহী তারে বিদ্যুতের শক খেয়ে  তার মৃত্যু হয়েছে।


 উল্লেখ্য, নয়াগ্ৰাম এলাকায় ক্রমাগত হাতির আক্রমণ হচ্ছে।ফলে প্রায়ই অভিযোগ উঠে  হাতির আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে চাষিরা অনৈতিক ভাবে মাঠে বিদ্যুৎ বাহী তার বিছান।আর হাতির জন্য পাতা ফাঁদে এক তৃষ্ণার্ত মানুষের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হল গোটা এলাকা। তবে মহিলার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে নয়াগ্ৰাম থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.