বালিকা হোম থেকে পালিয়ে গেল ৩ আবাসিক - The News Lion

বালিকা হোম থেকে পালিয়ে গেল ৩ আবাসিক

 


দি নিউজ লায়নঃ   আবার মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোম থেকে আবাসিক পালানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোরে  হোমের প্রাচীর টপকে পালিয়ে যায় লক্ষ্মী রাজপুত , আশা সরকার , সুস্মিতা কালসা নামে তিন কিশোরী। 


লক্ষ্মীর বাড়ি খড়গপুরের গোকুলপুরে , আশার বাড়ি মেদিনীপুরের পাঁচখুরি এলাকায় , সুস্মিতার বাড়ি নদিয়ার রাঙামাটি এলাকায়। কিছুদিন আগেই তাকে নদিয়া হোম থেকে মেদিনীপুর বিদ্যাসাগর সরকারি হোমে পাঠানো হয়। হোম থেকে পালিয়ে  যাওয়া  তিন কিশোরীর বিরুদ্ধে হোম কর্তৃপক্ষ কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পাওয়ার পর  কোতয়ালী থানার পুলিশ তাদের খোঁজে  তল্লাশি শুরু করেছে। 


এর আগে গত মে মাসে এই হোম থেকে ৪ জন আবাসিক পালিয়েছিল। নিরাপত্তার ঘেরাটোপে থাকা মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোম থেকে বারবার ওই  হোমে  থাকা আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কোতোয়ালী থানার পুলিশ পালিয়ে যাওয়া তিন কিশোরীর খোঁজে যেমন তল্লাশি শুরু করেছে ,তেমনি ঠিক কী কারণে তারা হোম থেকে পালিয়ে গিয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ।তবে হোম কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.