মদ পাচার করতে গিয়ে গ্রেফতার এক কিশোর
দি নিউজ লায়ন; বাংলাদেশ পাচারের সময় ফের ২০ বোতল বিলিতি মদ সহ এক কিশোরকে গ্রেফতার করলো বিএসএফ। সোমবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের চর রাজানগরে। বিএসএফ সূত্রে জানাযায়: ধৃত ওই কিশোরের নাম সামীম শেখ (১৭)। তার বাড়ি রাজানগরের ঘোষপাড়া বাবলাবোনায়।
বিএসএফের ১১৭ ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে ধৃত কিশোর ডিঙি নৌকার নিচে প্লাষ্টিকের প্যাকেটে ভরে জলে ডুবিয়ে নদী পার করে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় কর্তব্যরত জওয়ানদের নজরে পড়লে পাচারকারীকে ধাওয়া করে ধরে ফেলে। ডিঙ্গি নৌকা তল্লাশী করতে গিয়ে উদ্ধার হয় ওই বিলিতি মদের বোতল বলে বিএসএফ সূত্রের খবর।

Post a Comment