দিনভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা - The News Lion

দিনভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা

 


দি নিউজ লায়নঃ    আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল আগেই সেই পূর্বাভাস মতই বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দফায় দফায় প্রবল বৃষ্টিতে ভাসলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওড়া হুগলি 24 পরগনার পাশাপাশি প্রবল বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির চোটে বেশ কয়েকটি নদীর জল স্থল বিদেশে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ এর মধ্যেই রয়েছে।


 ঝাড়গ্রাম

বুধবার রাত থেকে একটানা ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশকিছু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে ।যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা । এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পাশাপাশি চার,পাঁচ,ছয় নম্বর ওয়ার্ডে ও বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়েছে।  সেই সঙ্গে ঝাড়গ্রাম পৌরসভার ১৩, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু বাড়িতে জল ঢুকে মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।  ঝাড়গ্রাম শহরের নিচু এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছেন। যদি আরো ভারী বৃষ্টি হয় বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান।


পশ্চিম মেদিনীপুর

 দুদিন ধরে বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বৃষ্টির জেরে ধস নেমেছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখায় । বৃহস্পতিবার সকালে গোকুলপুরের কাছে খড়্গপুর থেকে হাওড়া যাওয়ার আপ লাইনে ধস নামে। অনেক বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ে। ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই লাইনে বেশিরভাগ মালগাড়ি চলে। খড়্গপুর স্টেশনে এক হাঁটু জল জমে থাকায় দূরপাল্লার অনেক ট্রেনকে হিজলি স্টেশন হয়ে যেতে হয়। মেদিনীপুর শহরের ধর্মা , বিবেকানন্দ নগর , পালবাড়ি , সূর্যনগর , নেতাজীনগর , দ্বারিবাঁধ এবং খড়্গপুরের গোপালী , মীরপুর , ট্যাংরা , মালঞ্চ , গোলবাজার , ঝাপেটাপুর , ঝোলি এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। সবং এর মোহাড় , বিষ্ণুপুর , চাউলকুড়ি, নওগাঁ , দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম প্লাবিত হয়েছে। নওগাঁ গ্রাম পঞ্চায়েত এলকায় ভুয়া সেতুর কাছে পিচ রাস্তায় ৪০ ফুট লম্বা ধস নেমেছে। 

বৃহস্পতিবার দুপুরে জলমগ্ন এলাকা ঘুরে দেখেন বিডিও তুহিনশুভ্র মহান্তি ও কর্মাধক্ষ্য আবু কালাম বক্স । ফোন করে সবং এর বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন রাজ্যের মন্ত্রী মানস ভূইঁয়া। প্রাক্তন বিধায়ক গিতারানী ভূইঁয়া ও জেলা পরিষদ সদস্য বিকাশ ভূঁইয়াকে দুর্গত মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।



দক্ষিণ চব্বিশ পরগনা

 নিম্নচাপের অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন হল বারুইপুর ও সোনারপুর-রাজপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। জলমগ্ন হয়েছে ক্যানিং, ভাঙড়, জয়নগরের, বারুইপুর পূর্ব বিধানসভার কিছু এলাকা। বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড গোলপুকুর আবার জলমগ্ন হল। রাস্তা থেকে শুরু করে  বাসিন্দাদের বাড়িতে, উঠানে, রান্নাঘরে জল ঢুকে গিয়েছে। কোমরসমান জল দাঁড়িয়ে আছে রাস্তায়। ১০ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা সহ এমনকী, ৪ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘ পর্যন্ত রাস্তা ফি বছরের মত এবারও জলমগ্ন হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া, দাস পাড়া রোড, ৩ নম্বর ওয়ার্ড এর কিছু এলাকা, ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া, ২ নম্বর ওয়ার্ডদের কিছু এলাকা জলমগ্ন হয়েছে।  ক্যানিং মহকুমা হাসপাতাল, কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতাল জলমগ্ন হয়ে গিয়েছে। কুলতলির শানকিজাহান এলাকায় বাজার জলে ভেসে গিয়েছে। ক্যানিং এর বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়েছে্‌। বিধায়ক পরেশ দাস নিজে এলাকায় গিয়ে নিকাশির কাজে সাহায্য করেন।


হাওড়া

বঙ্গোপসাগরে তৈরি  হওয়া ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহর। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এদিকে,  একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডেই জল জমেছে। এদিন  দফায় দফায় টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, টিকিয়াপাড়া, লিলুয়া ভূতবাগান, পেয়ারাবাগান, কোনা, বালি, বেলুড় জলমগ্ন হয়েছে। বেলুড়ে রেলের আন্ডারপাস জলের তলায় ডুবে গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দ মানু বারিক জানান, বেলুড়ের আন্ডারপাস জলে ভর্তি। কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। নেতাজিনগর, চাঁদমারি সব জলে ডোবা। আন্ডারপাস বন্ধ হয়ে যায়।


পূর্ব মেদিনীপুর

দিনভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের জন জীবন। কাঁথি রামনগর নন্দকুমার পটাশপুর নন্দীগ্রাম খেজুরি সহ জেলার বিস্তীর্ণ অংশে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। হলদিয়ারও একাধিক জায়গায় জল জমেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে উপকূলীয় অঞ্চল গুলিতে দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমনি এই সমস্ত অঞ্চলে সমুদ্র বাঁধ গুলোর উপর নজর রাখা হচ্ছে দীঘাতে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে কেউ সমুদ্রে না পাবেন এছাড়া উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.