দেখে নিন কীভাবে ঘরে তৈরি করবেন স্পেশাল হান্ডি কাবাব
দি নিউজ লায়ন;
উপকরণ
খাসির মাংস
লঙ্কার গুঁড়ো
হলুদের গুঁড়ো
নুন
ঘি
পোস্ত বাটা
কাজুবাদাম বাটা
টক দই
রসুন বাটা
পেঁয়াজ বেরেস্তা
কেওড়া জল
গোলাপ জল
আদা বাটা
গরম মসলা
পরিমান মতো তেল
প্রণালি
প্রথমে এক কেজি খাসির মাংসের সাথে আধ কাপ টক দই, পরিমাণমতো নুন, এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, এক চা চামচ রসুন বাটা ও দুই চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিতে হবে।
এর পর ফ্রাইপ্যানে আধ কাপ ঘি ও আধ কাপ সয়াবিন তেল দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা ও ভাজা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। ৩০ মিনিট পর তাতে দুই টেবিল চামচ কেওড়া জল ও গোলাপ জল এবং এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও ১০ মিনিট ঢেকে রাখতে হবে। ব্যস, হয়ে গেল স্পেশাল হান্ডি কাবাব।

Post a Comment