সাপের কামড়ে মৃত্যু উচ্চ মাধ্যমিক পাস করা এক ছাত্রের
দি নিউজ লায়নঃ বিষাক্ত সাপের কামড়ে উচ্চ মাধ্যমিক পাস করা এক ছাত্রের মৃত্যু জামবনিতে। রবিবার রাতে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর কাদো পিন্ডরা গ্রামে। মৃত ছাত্রের নাম শিব মাহাতো, তার বয়স ১৮ বছর। সে এবছর জামবনি ব্লকের চিচড়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিল। তার পরিবার সূত্রে জানা যায় যে রবিবার সন্ধ্যায় বাড়ির পাশেই ডুলুং নদীর পাড়ে গিয়েছিল। ডুলুং নদী থেকে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রবিবার রাত্র বারোটা নাগাদ মাথা গলা ব্যথা ও বুকে তার যন্ত্রণা শুরু হয়।
তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় । এরপর তাকে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। ডাক্তার বাবুদের অনুমান সম্ভাব্য বিষাক্ত কিছুর কামড়ে ওই ছাত্রের মৃত্যু হয়েছে ।জামবনি থানার পুলিশ সোমবার মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় । সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে ।গত শুক্রবার মার্কশিট হাতে পেয়েছে এরপর সে কলেজে ভর্তির প্রক্রিয়া জন্য উদ্যোগ নিয়েছিল ।
তার আগেই সব কিছু শেষ হয়ে গেল বলেই তাঁর পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে যদি সন্ধ্যাবেলা জানতাম যে ওকে কিছু কামড়ে দিয়েছে তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতাম কিন্তু আমরা কিছুই জানতে পারিনি।রবিবার রাতে ভালোভাবেই খাওয়া-দাওয়া করেছে। খাওয়া-দাওয়ার পর রাত্রি বারোটা নাগাদ ওর অসুস্থ আমরা লক্ষ্য করি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর সব শেষ হয়ে গেল বলে তার সম্পর্কে এক দাদা দুলাল মাহাতো কান্নায় ভেঙে পড়েন হাসপাতালের মর্গের সামনে । ওই ঘটনার ফলে তার পরিবারে ও বিদ্যালয়ে এবং তার গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment