দাসপুরের গ্রাম পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি - The News Lion

দাসপুরের গ্রাম পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি

 


দি নিউজ লায়নঃ দাসপুরে একটি  গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো  গোটা এলাকায়! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের অন্তর্গত  নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। শুক্রবার বেলা ১০ টা নাগাদ ওই গ্রাম পঞ্চায়েতের কর্মী মিলন সাহা পঞ্চায়েত অফিসের প্রধান দরজা খুলে ওপরে উঠতেই চক্ষু চড়কগাছ! 


পঞ্চায়েত অফিসের একের পর এক দরজার তালা  ভাঙা অবস্থায় পাশে পড়ে রয়েছে এবং দরজার তালা লাগানোর লক গুলি কে ভেঙে চুরি গিয়েছে ছটি ল্যাপটপ একটি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ ।  বৃহস্পতিবার রাতেই কেউ বা কারা পঞ্চায়েত অফিসের পেছনে দিকের একটি রুমের  জানালার রড কেটে এই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে । 


বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দাসপুর থানার পুলিশের তরফে ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.