ঘাটালের একটি বিদ্যালয় চুরির ঘটনায় ধৃত এক যুবক
দি নিউজ লায়নঃ শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রঘুনাথপুর সৎসঙ্গ বিদ্যাপীঠে চুরির ঘটনাটি ঘটে ।ঘাটাল থানার কিসমত কোটালপুর গ্রামের এক যুবক ওই বিদ্যালয়ের রান্নাঘরের দরজা ভেঙ্গে গ্যাস সিলিন্ডার ও ওভেন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় । চুরি করে নিয়ে যাওয়া জিনিসপত্রসহ তাকে হাতেনাতে ধরে বিদ্যালয়ের গেটে দড়ি দিয়ে বেঁধে গ্রামবাসীরা গণপ্রহার দেয় ।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। অভিযুক্ত যুবক কে বিদ্যালয় চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঘাটাল থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রয়েছে। যার ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই যুবক প্রকাশ্য দিবালোকে বিদ্যালয়ের রান্নাঘরের দরজা ভেঙ্গে গ্যাস সিলিন্ডার ও ওভেন চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। তারা ওই যুবক বিদ্যালয় এর তালাভেঙে গ্যাস সিলেন্ডার ও ও ওমেন চুরি করেছে বলে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রকাশ্য দিবালোকে বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।

Post a Comment