আইসিডিএস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার সকালে এক আই সি ডি এস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর নাম লহনা হালদার(৩৯)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার দক্ষিণ দুর্গাপুর হালদার পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাথর প্রতিমার দক্ষিণ দুর্গাপুর হালদার পাড়া এলাকার বাসিন্দা লহনা হালদার।
তিনি দক্ষিণ দুর্গাপুর চার নম্বর ঘেরী দাসপাড়ায় ৩০৩ নম্বর আই সি ডি এস সেন্টারে অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।মঙ্গলবার রাতে অঙ্গনওয়াড়ি কর্মী লহনা হালদার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি সে এমনি অভিযোগ।
পরের দিন সকালে গোবদিয়া নদীর মিলন সেতু সংলগ্ন জঙ্গলের গাছে অঙ্গনওয়াড়ি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন ও তার পরিবারের সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment