নরেন্দ্র মোদির গলায় জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করে সিপিআই-এর বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইয়ের পক্ষ থেকে রবিবার একটি অভিনব প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । গরুর গাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতীকি কাট আউট এর ছবিতে জুতোর মালা পরিয়ে খড়্গপুর শহরের আইআইটি বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে পদযাত্রা করেন । এরপর স্থানীয় একটি পেট্রল পাম্পে গিয়ে সেখানে তারা বিক্ষোভ দেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে ।
সিপিআই দলের পশ্চিম মেদিনীপুর জেলার সহ সম্পাদক আইয়ুব আলী জানিয়েছেন আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছেন বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদির সরকার। তিনি আরো বলেন যে আচ্ছা দিনের স্বপ্ন আর নেই ,এখন মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা দুরূহ হয়ে উঠছে। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার গরিব মানুষের কথা একবারও চিন্তা করেননি ।
কেবলমাত্র আদানি আম্বানি দের কথা ছাড়া নরেন্দ্র মোদির সরকার আর কারো কথা চিন্তা করেনি। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। যার ফলে সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছেন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে খেটে খাওয়া দরিদ্র মানুষদের। এই খেটেখাওয়া দরিদ্র মানুষের কথা একবারও চিন্তা করেনি নরেন্দ্র মোদির সরকার । তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান।

Post a Comment