খাল থেকে উদ্ধার এক যুবকের দেহ
দি নিউজ লায়নঃ খালের মধ্যে এক যুবকের দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বারুইপুর থানার কৃষ্ণমোহন স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে খালে। স্থানীয় বাসিন্দারা দেহ ভাসতে দেখে খবর দেয় বারুইপুর থানায়।
পুলিস এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। দেহের আঘাতের চিহ্ন আছে। পুলিশ নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post a Comment