এবারেও শহিদ দিবস পালিত হবে ভার্চুয়ালি, ট্যুইট মমতার - The News Lion

এবারেও শহিদ দিবস পালিত হবে ভার্চুয়ালি, ট্যুইট মমতার

 


দি নিউজ লায়ন;  তৃনমূল এবারও ২১ শে জুলাই শহিদ দিবস পালিত করবে ভার্চুয়াল মাধ্যমেই,  এদিন ট্যুইট করে জানিয়ে দিলেন তৃনমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় ।  বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে মানুষের স্বার্থে ২০২০ সালের মতো এবারও ভার্চুয়াল মাধ্যমে দিনটি পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় তৃনমূলের তরফ থেকে। প্রতিবারই  ২১ শে জুলাই শহিদ দিবস পালন করা হয় তৃনমূলের তরফ থেকে ।  এবারও তা পালন করা হবে, তবে তা হবে ভার্চুয়াল ভাবেই ২০২০ সালের মতো ।  বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এমনি কোনো সুসিদ্ধান্ত নেওয়া হবে বলে অনেকেই ধারনা করেছিলেন ।  এই ভার্চুয়াল সভাতে যোগ দেবেন তৃনমূলের সকল নেতা নেত্রীরা আর বিশিষ্ট ব্যক্তিরা ।  


 কেন পালন করা হয় দিনটি ?                

 সালটি ১৯৯৩,  তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের নেত্রী ।  সেই সময় ক্ষমতা তখন বামেদের হাতে, তখনও তৃনমূলের জন্ম হয়নি ।  ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ার  স্বচ্ছতা আনার উদ্দেশ্যে সচিত্র ভোটের পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন ।  সেদিন রাস্তায় নেমেছিল কয়েক হাজার কংগ্রেস কর্মী, আর সেই সময় চলে নির্বিচারে গুলি ।  আর সেই এলোপাথারি গুলিতে ১৩ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয় বলে দাবি করে কংগ্রেস আর এ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজনৈতিক মহল ।  তারপর কংগ্রেস ছেড়ে ১৯৯৮ সালে তৃনমূল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়  ।  তবুও তিনি প্রতিবছর এই ২১ শে জুলাই দিনটি শহিদ দিবস হিসেবে আপন করে আসছেন ।    


 এদিন তৃনমূলের বিশিষ্ট নেতা নেত্রী সহ সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে বক্তৃতা দেন ও সর্বশেষ তৃনমূল সুপ্রিমো তার মূল্যবান বক্তৃতা দেন সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে,  যা তাদেরকে আগামির পথ প্রদর্শন করবে ।  সেদিন শহীদদেরকে স্মরণ করার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন  মমতা বন্দ্যোপাধ্যায় ।  ২০১৯ সালে শেষবার ধর্মতলায় বড় রকমের শহিদ দিবস পালন করেছিল তৃনমূল,  তারপর থেকে এই করোনা আবহে সংঘবদ্ধ ভাবে পালন করা হয়নি ২১ শে জুলাই ।  আবারও আগামি ২১ শে জুলাই পালান হতে চলেছে ভার্চুয়াল ভাবেই, মানুষের স্বাস্থ্য ও বর্তমান ভয়াভয় পরিস্থিতির কথা মাথায় রেখে, ট্যুইটে ঘোষনা করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.