অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি - The News Lion

অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি

 


দি নিউজ লায়ন;    মণিপুরের এক অখ্যাত গ্রাম থেকে উঠে আসা প্রথম মহিলা বক্সার যিনি ভারতের জার্সি পরে ভারতকে বারবার গর্বিত করেছেন । তাঁর জন্যই অনেকবার আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পতাকা উত্তোলিত  হয়েছে , জাতীয় সঙ্গীত বেজে উঠেছে বিদেশের মাটিতে ।  আজ কলম্বিয়ান বক্সারের সঙ্গে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও  দ্বিতীয় রাউন্ডে স্বমহিমায় রিংয়ে ফেরেন মেরি । নির্ণায়ক তৃতীয় রাউন্ডে প্রায় সমান সমান লড়লেও স্পষ্ট বোঝা যাচ্ছিল বয়সের কারণে শ্লথ হয়ে গেছেন ভারতীয় তারকা বক্সার ।     


  5 জন বিচারকের মধ্যে 2 জন মেরির পক্ষে রায় দিলেও শেষপর্যন্ত 2 - 3 ফলে পরাজিত হলেন মেরি ।       ফল ঘোষণা হওয়ার পর মেরিকম যখন দুচোখে জল , মুখে হাসি নিয়ে প্রতিপক্ষকে অভিনন্দন জানাচ্ছেন , তখন  সমস্ত বিচারক এবং কলম্বিয়ান শিবির হাততালি দিয়ে সম্মান জানালেন মেরিকম কে।এই সঙ্গেই বোধহয় শেষ হল একটা যুগের , মেরিকম হয়তো এবার অবসর ঘোষণা করবেন ।  কিন্তু ভারতীয় খেলাধুলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এম সি মেরিকমের নাম । ইতিহাসের পাতায় লেখা থাকবে তাঁর জীবন সংগ্রামের কাহিনী যা হয়তো ভবিষ্যতে অনুপ্রেরিত করবে নতুন প্রজন্ম কে । 


অসম্ভব কে সম্ভব করা সহজ ছিলনা কিন্তু তিনি তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই জন্মেছেন তাই শূন্য থেকে শুরু করেও ঈশ্বর প্রদত্ত প্রতিভা , অমানুষিক পরিশ্রম আর অদম্য জেদ কে হাতিয়ার করে  তিনি হয়ে উঠেছেন একজন আইডল । এরপর হয়তো তাঁর একাডেমি ( যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ) থেকে তারকা বক্সাররা উঠে আসবেন , মেরিকমের পদাঙ্ক অনুসরণ করে ।  মেরিকম এভাবে বিদায় না নিলেই হয়তো খুশি হতেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা কিন্তু একদিন তো সবাইকে বিদায় নিতে হবে । মেরির  আগামী দিনগুলো যাতে ভালভাবে কাটে তার জন্য অনেক শুভেচ্ছা রইল ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.