ফ্ল্যাট থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ
দি নিউজ লায়ন; বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিনা সাহা নামক গৃহবধূর ঝুলন্ত দেহ। ্তিনি ফ্ল্যাটের দোতলায় থাকতেন। গত কয়েকদিন ধরে ঘরের দরজা খুলছিলেন না তিনি। জানা গিয়েছে, দিন দশেক আগে শ্বশুরবাড়িতে ঝগড়া করে নিজের বাড়িতে চলে আসেন বছর ৪০-র রিনা।
মঙ্গলবারের পর আর ঘর ছেড়ে বেরোননি। শুক্রবার তাঁর স্বামী রতন সাহা এসে বেল বাজিয়ে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে চলে যান। কিন্তু শনিবারও দরজা খোলেননি রিনা। বেল বাজিয়ে সাড়া না মেলায় সন্দেহ হয় পড়শিদের। তাঁরাই খবর দেন গলফগ্রিন থানায়। তারপর রাত ১০টা নাগাদ পুলিশ দরজা ভেঙে ফ্লাটে ঢুকে রিনা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Post a Comment