জোড়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ডোমকলে - The News Lion

জোড়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া ডোমকলে

 


দি নিউজ লায়নঃ  একই পাড়ায় জোড়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শুক্রবার  শোকের ছায়া নেমে এলো মুর্শিদাবাদের ডোমকল এর সাহাদিয়ার এলাকায়।এদিন বাড়ির মধ্যে থেকে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো রহস্যজনক দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম হাফিজা খাতুন (১৭)। স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূর স্বামী কেরালে পরিযায়ী শ্রমিক এর কাজ করেন।


 এদিন সকালে দুজনের মধ্যে ফোনে চূড়ান্ত অশান্তি হয় তারপরেই দুপুরে এই কান্ড। দ্বিতীয় ঘটনাটি ঘটে একই পাড়ায়। পাইপলাইনের এক মিস্ত্রি আজমল শেকের মৃতদেহ উদ্ধার হয় একটি আম বাগানের মধ্যে থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায়।স্থানীয়রা জানায় সকাল পর্যন্ত সবই ঠিক ছিল আচমকা কিছুক্ষণের জন্য সেই নিখোঁজ হয়ে যায় তারপরে এই কান্ড। জোড়া মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.