ঝাড়গ্রামে দুদিন ব্যাপি চলা ক্রিকেট টুর্নামেন্ট র সমাপ্তি - The News Lion

ঝাড়গ্রামে দুদিন ব্যাপি চলা ক্রিকেট টুর্নামেন্ট র সমাপ্তি

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম ব্লকের বিরিহাঁন্ডী ও বড়পাল ক্রিকেট টিমের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপি চলা ক্রিকেট টুর্নামেন্ট র সমাপ্তি ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত।বিরিহাঁন্ডী ফুটবল ময়দানে খেলায় অংশগ্রহণ করে  ঝাড়গ্রাম জেলার ১৬ টি টিম।উইনার্স পুকুরিয়া সন্মিলনী ক্রিকেট টিম ও রানার্স চন্দ্রী ইয়াং ইলেভেন টিমের হাতে পুরস্কার তুলেদেন  বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো।


ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে ক্রিকেট প্রেমি থেকে শুরুকরে সাধারণ মানুষের  উপস্থিত  ছিল ভালো ।প্রত্যেকের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে করোনা পরিস্থিতির জন্য  খেলার মাঠে আসা দর্শকদের  মুখে ছিল মাস্ক। প্রত্যেকে  সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠের ধারে বসে দীর্ঘ দিন বাদে ক্রিকেট খেলা উপভোগ করলেন। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন খেলাধুলা প্রায় বন্ধ রয়েছে। যার ফলে খেলাধুলার প্রতি ছেলেমেয়েরা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। 


ঝাড়গ্রাম জেলায় করোনা পরিস্থিতি কমতে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ওই সংগঠনের পক্ষ থেকে রবিবার ও সোমবার দুইদিনব্যাপী ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল বলে জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেট খেলার আয়োজন করায় তিনি খুশি।তাই তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে করোনা পরিস্থিতির জন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.