ঝাড়্গ্রাম জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ,সমস্যায় বাদিন্দারা - The News Lion

ঝাড়্গ্রাম জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ,সমস্যায় বাদিন্দারা

 


দি নিউজ লায়নঃ দিনের পর দিন ঝাড়খন্ড রাজ্যের দলমা থেকে দলে দলে হাতির দল ঝাড়খন্ড রাজ্য থেকে পশ্চিম বঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা এলাকা দিয়ে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় চলে আসছে। আগের তুলনায় ঝাড়গ্রাম জেলায় হাতির সংখ্যা বাড়ছে। হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে দাপাদাপি করছে। হাতির হামলায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। জঙ্গলে এখন খাবার ঠিকমতো জুটছে না হাতির দলের। তাই খাবারের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ছে।


 যেভাবে প্রতিদিন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম, লালগড় ,বেলপাহাড়ি, জামবনি, বিনপুর থানা এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।ঝাড়খন্ড থেকে ঝাড়গ্রাম জেলায় হাতির দল ঢুকে পড়ার পর উড়িষ্যার দিকে যেতে পারছে না। উড়িষ্যার যাওয়ার পথে বাধা পাচ্ছে হাতির দল। উড়িষ্যার সরকার হাতির  যাতায়াত করার করিডোর বন্ধ করে দিয়েছে। 


যার ফলে  হাতির দল বারে বারে ফিরে আসছে ঝাড়গ্রাম জেলায়। আগে যে করিডর গুলি দিয়ে  হাতি যাতায়াত করতো সেই করিডর গুলি বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। তাই হাতি ঝাড়গ্রাম জেলায় আসার পর অন্য কোথাও যেতে চাচ্ছেনা। তাই জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ছে। তাই হাতি নিয়ে যেমন সমস্যায় পড়েছেন বনদপ্তর এর আধিকারিকরা, তেমনি সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। 


বিভিন্ন সময় রাজ্যসড়ক ও জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়ায় হাতি ।যার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে ।এমনকি বাড়ির মধ্যে ঢুকে ও হাতি ধান ও চাল খেয়ে সাবাড় করে দেয়। বেশ কয়েকটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির পাশাপাশি বেশ কয়েকটি হস্তি শাবক রয়েছে হাতির দল গুলিতে। বিভিন্নভাবে ভাগ হয়ে তারা লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে। যেভাবে জঙ্গল কেটে দিনের-পর-দিন জঙ্গলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাতে জঙ্গল ফাঁকা হয়ে গিয়েছে ।


যার ফলে জঙ্গলে তারা গিয়ে কোন খাবার পাচ্ছে না ।তাই খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে হাতি। কিভাবে হাতির সমস্যার সমাধান করবে তা নিয়ে চিন্তিত রয়েছে বন দপ্তর ।ইতিমধ্যে চলতি বছরে বেশ কয়েক জনের হাতির হামলায় মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম জেলায়। আহত হয়েছে বেশ কয়েকজন। প্রচুর বাড়িঘর ক্ষতির করার পাশাপাশি ধান চাষের ও সবজি চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল ।


 হাতির হাত থেকে ধান চাষ ও সবজি চাষ বাঁচাতে নয়াগ্রাম এলাকার বেশ কিছু এলাকায় জমির চারি ধরে  বিদ্যুৎ এর তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে ।যার ফলে বিপদে পড়ছে  মানুষ।মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে নয়াগ্রামে। যার ফলে হাতি নিয়ে সমস্যায় রয়েছেন বনদপ্তর এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা ।কিভাবে হাতির হামলার হাত থেকে ঝাড়গ্রাম জেলার মানুষ রক্ষা পাবে তা নিয়ে চিন্তায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.