দারুণ স্বাদের মেটের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি
দি নিউজ লায়নঃ
উপকরণ
এক কাপ সেদ্ধ মেটে
তিন টেবিল চামচ পেঁয়াজকুচি
দুই চা চামচ কাঁচা লঙ্কা কুচি
আধ চা চামচ গোল মরিচের গুঁড়ো
দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
স্বাদমতো নুন
দুই চা চামচ সয়া সস
দুই টেবিল চামচ টমেটো সস
তিন টেবিল চামচ বারবিকিউ সস
তিন টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
দুই টেবিল চামচ কাবাব মসলার গুঁড়ো
সামান্য পরিমাণ চিনি
একটি ডিম
দুই টুকরো পাউরুটি
পরিমাণমতো তেল
প্রণালি
প্রথমে বাটিতে সেদ্ধ মেটে, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতাকুচি, নুন, সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, গরম মসলার গুঁড়ো, কাবাব মসলার গুঁড়ো, চিনি, ফেটানো ডিম ও পাউরুটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার মসলায় মাখানো সেদ্ধ মেটে বড়া আকার করে গড়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মেটের বারবিকিউ কাবাব।

Post a Comment