সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে গোপাল মাইতি কে সরানোর প্রক্রিয়া শুরু - The News Lion

সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে গোপাল মাইতি কে সরানোর প্রক্রিয়া শুরু

 


দি নিউজ লায়নঃ   উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্ক পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক।গত ২০০৯ সাল থেকে থেকে ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।বেআইনিভাবে শুভেন্দু অধিকারী এই পদে আছেন এই অভিযোগে তাঁকে সেই পদ থেকে সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল। এবার তাঁর ঘনিষ্ঠ  তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতিকে তার পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল দল।


 শুক্রবার তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভা নিমতৌড়ী শিক্ষক ভবনে  আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কো অর্ডিনেটার তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর প্রমুখ নেতৃবৃন্দ।এদিনের বৈঠকে  জেলা পরিষদের শূন্য মৎস্য ও প্রানী সম্পদ স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে সোমনাথ বেরাকে মনোনীত করা হয়।


জেলা পরিষদের বিভিন্ন স্হায়ী সমিতির সদস্য পদে যথাক্রমে সেক আহমেদ উদ্দিন ( শিক্ষা), সোনালি মান্না(কৃষি), অনুপ গিরি(পূর্ত), রিজিয়া খাতুন (কৃষি), পটল আদক(পূর্ত), নাসিমা খাতুন ও সোমা রানা( জনস্বাস্হ্য)অঞ্জলি বিশাল(খাদ্য) প্রমুখকে মনোনীত করা হয়।এই বৈঠকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তমলুক -ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সভাপতি গোপাল মাইতিকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সুকুমার দের উপর আজকের সভায় অর্পণ করা হয়।এ বিষয়ে উল্লেখ্য গোপাল মাইতি দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি ছিলেন। পরে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূলে আছেন এবং গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী হাত ধরেই  তিনি বিজেপিতে যোগদান করেন  ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.