ক্যারিয়ারে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতলেন ম্যাককিওন - The News Lion

ক্যারিয়ারে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতলেন ম্যাককিওন

 


দি নিউজ লায়নঃ   টোকিও অলিম্পিকে ক্যারিয়ারে প্রথমবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতলেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু।  শুক্রবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫১ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ম্যাককিওন। একই সঙ্গে এই ইভেন্টে গড়েছেন অলিম্পিক রেকর্ড।  


এই ইভেন্টে ৫২ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে রুপা পেয়েছেন হংকং চীনের শিভন বের্নাডেট হোহি। আর ব্রোঞ্জ জিতেছেন আরেক অস্ট্রেলিয়ান সাঁতারু কেট ক্যাম্পবেল। তাঁর লেগেছে ৫২ দশমিক ৫২ সেকেন্ড।  রিও অলিম্পিক ও এবারের টোকিও অলিম্পিক মিলে দুটি দলীয় স্বর্ণ, দুটি দলীয় রুপা, দুটি দলীয় ব্রোঞ্জ ও একটি ব্যক্তিগত ব্রোঞ্জ জিতেছেন ম্যাককিওন। দলীয়ভাবে এত সাফল্যের পর এবার জিতলেন ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ।   


 স্বর্ণ জয়ের উচ্ছ্বাস নিয়ে ম্যাককিওন বলেন, ‘আমি কখনই অলিম্পিকস বা বিশ্ব প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতিনি। অলিম্পিকের পদকের বেদিতে সবচেয়ে উঁচু জায়গাতে উঠতে পারাটাই অলিম্পিক। বিশ্বাসই করতে পারছি না যে মাত্রই আমি সোনার পদক জিতেছি গেছি। উলোতে (উলংগং) যখন ফিরব, তখন এই আবেগ আসল রূপ নিয়ে বেরিয়ে আসবে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.