আপনার ঘরকে দৃষ্টিনন্দন করে তুলতে চাদরে আনুন ভিন্নতা
দি নিউজ লায়নঃ
১। আপনার ঘরটা কি অনেক বেশি প্রশস্ত? তাহলে আপনার ঘরে রঙিন চাদর বেশ মানাবে। আয়তনে বড় ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বাহারি রং, ছোট বড় নকশা অথবা নানা জ্যামিতিক রেখা বিশিষ্ট চাদর। আপনার ঘরটিকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তুলতে ব্যবহার করুন বড় ছাপার চাদর বা রঙিন চাদর।
২। একটু ছিমছাম ও হালকা রঙের চাদর ছোট ঘরের জন্য বেশ মানানসই। এতে আপনার ঘরটাকে মনে হবে প্রশস্ত। ছোট আয়তনের ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আড়াআড়ি বা লম্বালম্বি রেখা বিশিষ্ট নকশা এবং হাল্কা রং ও হাল্কা নকশা বিশিষ্ট চাদর।
৩। বেশ বড় আপনার ঘরটি? তাহলে আপনার ঘর জুড়ে বেশ ঠান্ডা পরিবেশ অনুভূত রাখতে ব্যবহার করতে পারেন একরঙা বা হাল্কা রঙের চাদর।
৪। বড় ঘরের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখুন। আপনার ঘরে যদি আসবাবপত্র অনেক বেশি রাখা হয়, সেক্ষেত্রে ঘর তুলনামূলকভাবে ছোটই মনে হবে। তাই এই ব্যপারে রঙিন বা বড় নকশার চাদর ব্যবহারে আপনার রুচির পরিচয় রাখতে হবে। অন্যথায় বেশ অগোছালো লাগবে আপনার ঘরটি, সেই সাথে অস্বস্তি অনুভূত হতে পারে।

Post a Comment