দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা - The News Lion

দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

 


দি নিউজ লায়নঃ  দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পর্যটকের গাড়ি ও টোটো ভয়াবহ সংঘর্ষের গুরুতর জখম হলেন টোটো পাঁচযাত্রী। আহত টোটো যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ জাতীয় সড়কের কাঁথি মহিষাগোট বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা।


জানাগেছে,  কোলকাতার কয়েকজনের পর্যটকের দল দিঘার বেড়ানোর পর বাড়ি ফেরার জন্য রওনা দেন। কাঁথি মহিষাগোট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আচমায় একটি টোটো জাতীয় সড়কের উঠে পড়ে। পর্যটকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী টোটো মুখোমুখি সংঘর্ষ হয়। 


রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উঠে পড়ে থাকা এক শিশুসহ পাঁচজন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্ত টোটো ও পর্যটক গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.