জেলবন্দী আসামীদের জামিনের দাবিতে বারাসাত জেলা আদালতে বিক্ষোভ
দি নিউজ লায়ন; বিভিন্ন মামলায় জেলবন্দী আসামীদের জামিনের দাবিতে শুক্রবার বারাসাত জেলা আদালতে বিক্ষোভে সামিল হলেন জেলবন্দীদের পরিবারের লোকজন।বিক্ষোভকারিদের অভিযোগ দীর্ঘদিন ধরে এরা জেলবন্দী হয়ে রয়েছেন।বিচার প্রক্রিয়া নিস্পত্তি হচ্ছে না। সাক্ষীদের সাক্ষ্যগ্রহন হচ্ছে না।ফলে আদালত থেকে তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে।কিন্তু জামিন দেওয়া হচ্ছে না।মুলত এই অভিযোগকে সামনে রেখেই এদিন জেলবন্দী পরিবারের লোকজন বিক্ষোভ দেখান।এরফলে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে। যদিও আদালত চত্বরে এই ধরনের বিক্ষোভ যুক্তি সঙ্গত নয় বলেই দাবি আইনজীবীদের।
আদালত সুত্রে জানা গেছে জেলবন্দীদের অধিকাংশই মাদক মামলায় অভিযুক্ত। কেউ কেউ আবার পকসো মামলাতেও জেল খাটছে। এই ধরনের মামলা নিস্পত্তি হতে সময় লাগে৷ জেলার বিভিন্ন থানা এদের গ্রেপ্তার করেছিল।এদিন জেলবন্দী পরিবারের লোকজন বারাসত আদালতে এসে জামিনের দাবিতে বিক্ষোভ দেখান। আদালত চত্বরেই তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।তাদের অভিযোগ মাদক মামলায় অনেকেই দীর্ঘদিন ধরে জেলবন্দী হয়ে রয়েছেন।আদালতে সাক্ষ্য গ্রহন ঠিক মতে হচ্ছে না। বিক্ষোভকারিদের অভিযোগ মাদক মামলা ছাড়াও অন্য মামলায় জেলবন্দীরা কোন বিচার পাচ্ছেন না। তারিখের পর তারিখ দিয়ে তাদের ফের জেলেই কাটাতে হচ্ছে।এই বিষয়ে জেলবন্দী পরিবারের পক্ষে জুলফিকার আলি মন্ডল,পিংকি দাস বলেন এক থেকে দেড় বছর আগে এদের গ্রেপ্তার করেছিল পুলিশ।সেই থেকে এরা জেল খাটছে। আমরা চাই এদের বিচার দ্রুততার সাথে করে জামিন দেওয়া হোক।
যদিও বিক্ষোভকারিদের এই আন্দোলন যুক্তি সঙ্গত নয় বলেই জানিয়েছেন বারাসত আদালতের সরকারী আইনজীবী সান্তময় বোস।তিনি বলেন মাদক মামলায় সব সময় দ্রুত জামিন দেওয়া সম্ভব নয়। এছাড়াও আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে কোন ভাবেই বিচার ব্যাবস্থাকে প্রভাবিত করা যায় না।আমার ধারনা কোন একটি রাজনৈতিক দলের মদতে এটা করা হয়েছে।

Post a Comment