কেশপুরে এক হাজারেরও বেশি আদিবাসীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ জঙ্গলমহলে বিশাল ভাঙন ভাজপায়। বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা,, তৃণমূল কংগ্রেসের নেতা চিত্তরঞ্জন গড়াই ,ইমদাদুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক এর সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই অনুষ্ঠানে কেশপুর ব্লক এর এনায়েতপুর অঞ্চলের বিজেপি সমর্থক আদিবাসী সম্প্রদায়ের কর্মী সমর্থক হিসেবে পরিচিত প্রায় এক হাজারেরও বেশি আদিবাসী তৃণমূলে যোগদান করেন । তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই দলীয় পতাকা উত্তোলন এর পর শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে একুশে জুলাই এর শহীদদের শ্রদ্ধা জানান।
বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া আদিবাসী মানুষদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন ভুল বুঝিয়ে বহু মানুষকে বিজেপি তাদের দলে নিয়েছিল । কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । তিনি তাদেরকে বলেন আদিবাসী মানুষদের পাশে তৃণমূল রয়েছে আগামী দিনেও থাকবে ।আদিবাসী সমাজের যে কোন প্রয়োজন হলে তাকে তিনি জানানোর আহ্বান জানান। তিনি আরো বলেন যে বিধানসভা নির্বাচনের পর দলে দলে কেশপুর এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
আগামী দিনে কেশপুর বিধানসভা এলাকায় বিজেপির কোন অস্তিত্ব থাকবে না বলে তিনি জানান। বুধবার কেশপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকায় ৫০০ জনেরও বেশি বিজেপি দলের কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তথা শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো ।তিনি বলেন আগামী দিনে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

Post a Comment