জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের আত্মত্যাগকে কুর্নিশ জানালেন মোদি
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের দেশবাসীর তরফ থেকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়ালি Indian Medical Association (IMA)-এর একটি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী।
সেই অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অতিমারির তোয়াক্কা না করে চিকিৎসকরা নিরলশ ভাবে কাজ করে চলেছেন। সেজন্য তাঁদের কাছে দেশবাসী কৃতজ্ঞ। ১৩০ কোটি দেশবাসীর হয়ে আমি সকল চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমাদের ভগবান।’

Post a Comment