শিলিগুড়ির একটি হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার ৮ - The News Lion

শিলিগুড়ির একটি হোটেল থেকে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার ৮

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়ির একটি হোটেলে চলছিল দেহব্যবসার কারবার।অভিযান চালাল ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়।হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ৬ যুবতিকে।গ্রেফতার অভিযুক্তদের নাম সজল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, প্রশান্ত সরকার, শমিক চ্যাটার্জি, অনিল সিং, গজানন কোলাপুর এবং হোটেল মালিক মনি পাল, হোটেল কর্মী সুহান রায়।

 

উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে দুজন দক্ষিণ ২৪ পরগণা, একজন বিহার, একজন কোচবিহার, ১ উত্তর দিনাজপুর এবং আর একজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা।ধৃত ৮ জনের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে।


জানা গিয়েছে, ভিন রাজ্য ও জেলা থেকে যুবতিদের টাকার প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে এসে বিধান মার্কেটের হোটেল এম্পিসয়ে দেহ ব্যবসা করানো হত।এই খবর পেয়েই হোটেলে অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট।এই ঘটনায় ৬ যুবতিকে উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.