পথ দুর্ঘটনায় গুরুতর আহত গাড়ির চালক ও খালসী - The News Lion

পথ দুর্ঘটনায় গুরুতর আহত গাড়ির চালক ও খালসী

 


দি নিউজ লায়নঃ   রবিবার সকালে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়িচালক সহ গাড়ির খালাসি। ঘটনাটি ঘটেছে রবিবার সকালের দিকে পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার অন্তর্গত বিদ্যানগর এলাকা সংলগ্ন মাগনপুর কালনা কাটোয়া সড়কে। ঘটনায় আহত গাড়ি চালক ও খালাসির নাম বাবলু দফাদার ও মনা শেখ। 


বাবলু দফাদারের বয়স আনুমানিক চল্লিশ বছর ও মন আশেকের বয়স কুড়ি বছর উভয়ই পাটুলি বিলের পার এলাকার দফাদার পাড়ার বাসিন্দা। সম্পর্কে দুজনা শ্যলক ও জামাইবাবু হয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। জানা যায়, প্রতিদিনের মতোই দিন সকালে পেশায় সব্জি  ব্যবসায়ী বাবলু দফাদার ও মনা শেখ কাটোয়া থেকে ছোট গাড়িতে করে কাঁচা সব্জি সংগ্রহ করে নবদ্বীপ ও কালনা এলাকায় বিভিন্ন আড়তে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। 


সেই সময়  বিদ্যানগর সংলগ্ন কালনা কাটোয়া সড়কে মাগন পুরের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই দশ চাকার একটি লরির পেছনে দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ির ভেতর থেকে বাবলু দফাদার ও মনা শেখকে উদ্ধার করে স্থানীয় চাঁদপুর গ্রামীণ হাসপাতলে নিয়ে যায় নাদন ঘাট থানার পুলিশ। 


এরপর সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।খবর পেয়ে নবদ্দীপ হাসপাতালে ছুটে আসেন আহতদের পরিবারের লোকজন। এরপর হাসপাতলে চিকিৎসারত অবস্থায় শারীরিক পরিস্থিতির আরো অবনতি হলে আহত মনা শেখ কে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। গাড়িচালক বাবলু দফাদার বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.