১৪ বছরেই ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে দাপট দেখাচ্ছেন বাস্কেট বলে - The News Lion

১৪ বছরেই ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে দাপট দেখাচ্ছেন বাস্কেট বলে

 


দি নিউজ লায়নঃ  ১৪ বছরেই ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে  দাপট দেখাচ্ছেন বাস্কেট বল কোর্টে! ঝাং জিউ নামের এই চাইনিজ মেয়েটির সামনে অসহায় বিপক্ষ দলের খেলোয়াড়রা।   বাস্কেটবল খেলায় খেলোয়াড়দের উচ্চতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খেলায় খেলোয়াড়দের উচ্চতাই জয়-পরাজয়ের পাশা পালটে দিতে পারে। যে দলে বেশি লম্বা খেলোয়াড় থাকে, তারা যে কিছুটা বাড়তি সুবিধা পায়, তা বলে দিতে হয় না। 


বাস্কেটবল কোর্ট থেকেই ভাইরাল হয়েছেন ঝাং জিউ। পূর্ব চীনের শানডং প্রদেশের ঝাং জিউ শুধুমাত্র তাঁর হাইটের কারণেই ভাইরাল। সম্প্রতি চীনে আন্ডার ফিফটিন ন্যাশনাল বাস্কেটবল টুর্নামেন্টের একটি ম্যাচে ঝাং জিউয়ের খেলা অনেকেরই পছন্দ হয়েছে। এই টুর্নামেন্টে উচ্চতার ফায়দা তুলে একের পর এক বল বাস্কেট করেন তিনি। ম্য়াচে দেখা যায়, উলটো দিকের টিম ঝাং জিউয়ের সামনে পুরোপুরি অসহায়।  


ম্যাচের ভাষ্যকাররাও ঝাংয়ের উচ্চতা নিয়ে কথা বলতে পছন্দ করেন! এক ধারাভাষ্যকার তাকে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ইয়োমিং সঙ্গেও তুলনা করেছেন। তার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। রিপোর্টে বলা হচ্ছে, ঝাং যখন ক্লাস ওয়ানে পড়ত, তখন তাঁর উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি! ক্লাস সিক্সে তাঁর হাইট বেড়ে হয় ৬ ফুট ৯ ইঞ্চি।  ঝাং জিউকে অনেকেই ভবিষ্যতের এক সেরা বাস্কেটবল খেলোয়াড় বলছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.